শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
১৪৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল

---পাইকগাছায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহসহ নানা অভিযোগের প্রমাণ পেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে খুলনা জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করেছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।

 শিশুদের পুষ্টি নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্কুল ফিডিং কর্মসূচির আওতায় উপজেলার ১৬৭ টি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল প্রদান করছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগকৃত সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে পাবনার ওসাকা নামক একটি সংস্থা বিদ্যালয় গুলোতে খাবার সরবরাহ করছে। সরবরাহকৃত খাবারের মান নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন শিক্ষার্থী, অভিভাবক ও  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। অভিযোগ করেন স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বন রুটি, সিদ্ধ ডিম, ইউএইচটি দুধ, ফর্টিফাইট বিস্কুট ও স্থানীয় মৌসুমী ফল সরবরাহের কথা রয়েছে। অথচ সরবরাহকারী প্রতিষ্ঠান এখনো কোনদিন ফর্টিফাইট বিস্কুট সরবরাহ করেনি, পাশাপাশি মৌসুমী ফলের মধ্যে শুধুমাত্র সাগর কলা সরবরাহ করেছে। আবার কোথাও কোথাও পাকা কলার পরিবর্তে কাঁচা কলা সরবরাহ করেছে। এছাড়া স্কুলগুলোতে নিম্ন মানের খাবার সরবরাহ করা হয় এমন অহরহ অভিযোগ করেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। এ বিষয়ে সরবরাহকারী প্রতিষ্ঠানের স্থানীয় পরিবেশক মাহাদী হাসানকে মৌখিক ভাবে জানান বিদ্যালয় এবং শিক্ষা দপ্তর কর্তৃপক্ষ। এ ব্যাপারে সরবরাহকারী প্রতিষ্ঠান আশ্বস্ত করলেও কোন ব্যবস্থা না নেওয়ায় ১১ এপ্রিল উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের মাসিক সমন্বয় সভায় ডেকে নিয়ে পরিবেশক মাহাদী হাসানকে জোরালো ভাবে তাগিদ দেওয়া হয়। এরপর ও মানসম্মত খাবার সরবরাহ না করায় শিশুদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহল থেকে।

 অবশেষে সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২২ এপ্রিল বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে খুলনা জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করেছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ। প্রতিবেদনে নিম্ন মানের খাবার সরবরাহের প্রমাণ মিলেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি জানান ছত্রাক যুক্ত বন রুটি, ময়লা দুর্গন্ধ যুক্ত নষ্ট ডিম এবং কাঁচা কলা সরবরাহ করেছে এমন অভিযোগের সত্যতা উঠে এসেছে প্রতিবেদনে। প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিশুদের স্বাস্থ্য ঝুঁকি মুক্ত করতে মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করতে উর্দ্ধতন কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন ওয়াসিউজ্জামান চৌধুরী।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  পুরস্কার বিতরণ ও সংবর্ধনা মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)