শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

SW News24
সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে পথচারী ও শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার লিটার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে পথচারী ও শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার লিটার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ
২১৯ বার পঠিত
সোমবার ● ১৫ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে পথচারী ও শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার লিটার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ

---

 

ফরহাদ খান, নড়াইল;  তীব্র  গরমে, সবাই থাকি সাবধানে’-এ স্লোগানে নড়াইলে পথচারী, যানবাহন চালক, শ্রমজীবী, শিক্ষক-শিক্ষার্থী ও হাসপাতালে রোগীদের মাঝে ১০ হাজার লিটার বোতলজাত পানি, ক্যাপ এবং ছাতা বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের পক্ষ থেকে ১৫ জুলাই সোমবার  দুপুরে শহরের বিভিন্ন এলাকায় পানিসহ এসব উপকরণ বিতরণ করা হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন-রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, সদস্য নড়াইল পৌর কাউন্সিলর রেজাউল বিশ্বাস, আশরাফুল উলুম মাদরাসা ও এতিমখানার সভাপতি সৈয়দ সামিউল আলম জেহাদ, শামীম আহম্মেদ শুভ, বাবর মির্জা রনি, সদস্য প্রীতি, সুমি কর্মকার, পলাশসহ অনেকে।  

রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন বলেন, তীব্র খরতাপ থেকে রক্ষা পেতে পথচারী, যানবাহন চালক, শ্রমজীবী, শিক্ষক-শিক্ষার্থী ও হাসপাতালে রোগীদের মাঝে ১০ হাজার লিটার বোতলজাত পানি, ক্যাপ এবং ছাতা বিতরণ করা হয়েছে। গত ২৪ জুন থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। অদ্যাবধি কার্যক্রম অব্যাহত আছে। নড়াইল চৌরাস্তা, আদালত সড়ক, পুরাতন বাসটার্মিনাল, নড়াইল প্রেসক্লাব চত্বর, সুলতান মঞ্চ চত্বরসহ বিভিন্ন সড়কে যানবাহন চালক, শ্রমজীবী ছাড়াও জেলা হাসপাতালে রোগীদের মাঝে পানিসহ এসব উপকরণ বিতরণ করা হয়। এছাড়া নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, আব্দুল হাই ডিগ্রি কলেজ (সিটি কলেজ), বরাশুলা মাদরাসা ও এতিমখানা, আশরাফুল উলুম মাদরাসা ও এতিমখানা, কবরস্থান মাদরাসা ও এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বোতলজাত পানি, ক্যাপ এবং ছাতা বিতরণ করা হয়েছে। পরবর্তীতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন
শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই -  আইনমন্ত্রী দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আর্কাইভ