শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

SW News24
বুধবার ● ৩১ জুলাই ২০২৪
প্রথম পাতা » জাতীয় » নরসিংদী কারাগারে হামলা : কারারক্ষীসহ ৭৭ জন বরখাস্ত
প্রথম পাতা » জাতীয় » নরসিংদী কারাগারে হামলা : কারারক্ষীসহ ৭৭ জন বরখাস্ত
২৩৫ বার পঠিত
বুধবার ● ৩১ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নরসিংদী কারাগারে হামলা : কারারক্ষীসহ ৭৭ জন বরখাস্ত

---  নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় দায়িত্বে নিয়োজিত ৬৬ জন কারারক্ষী এবং অন্যান্য পদের ১০ জনসহ মোট ৭৭ জনকে বরখাস্ত করা হয়েছে। এর আগে দায়িত্বে অবহেলার দায়ে জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকেও বরখাস্ত করা হয়। পাশাপাশি সকলের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।

২৯ জুলাই সোমবার স্বাক্ষরিত এক নির্দেশনার প্রেক্ষিতে তাদের বরখাস্ত করার ঘোষণা দেয় কারা কর্তৃপক্ষ। ৩১ জুলাই বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর জেল সুপার শামীম ইকবাল।

এর আগে গত ১৯ জুলাই কোটা আন্দোলনে ভর করে নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাঙচুর ও অগ্নিকাণ্ড ঘটিয়ে ৯ জন জঙ্গিসহ ৮২৬ আসামিকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পাশাপাশি ৮৫টি আগ্নেয়াস্ত্র, গুলি, খাদ্যদ্রব্যের পাশাপাশি লুট করা হয় জেলখানার সব ধরনের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল।

ঘটনার পর তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ এবং নরসিংদী জেলা প্রশাসন পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। এরই প্রেক্ষিতে গত ২৯ জুলাই কারা কর্তৃপক্ষ তৎকালীন দায়িত্বরতদের বরখাস্তের পাশাপাশি মামলার সিদ্ধান্ত নেয়।





জাতীয় এর আরও খবর

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী
মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ
দেশ গঠনে কোর অব সিগন্যালসের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাবাহিনী প্রধান দেশ গঠনে কোর অব সিগন্যালসের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাবাহিনী প্রধান
খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার
সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না  -  প্রেস সচিব শফিকুল ইসলাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না - প্রেস সচিব শফিকুল ইসলাম
দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

আর্কাইভ