বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় স্থানীয় নেতৃত্বে অভিযোজন কর্মপরিকল্পনা যাচাইকরণ বিষয়ে কর্মশালা
কয়রায় স্থানীয় নেতৃত্বে অভিযোজন কর্মপরিকল্পনা যাচাইকরণ বিষয়ে কর্মশালা

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইসলামিক রিলিফ বাংলাদেশ ইকরা প্রকল্পের সহযোগীতায় স্থানীয় নেতৃত্বে অভিযোজন কর্মপরিকল্পনা যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
১ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্যাহ আল মাহমুদের সভাপতিত্বে ও ইসলামিক রিলিফ বাংলাদেশ ইকরা প্রকল্পের ফিল্ড অফিস ইনচার্জ সিনিয়র প্রজেক্ট অফিসার মোঃ জাহিদুল হাসানের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান মোঃ ইউছুফ আলী, বিভুতি ভূষণ রায়, ইউপি সদস্য মাসুম বিল্লাহ মিন্টু, মোস্তফা কামাল, আবু সাঈদ, মাওলানা মাসুদুর রহমান, ইয়ুথনেটের উপজেলা সমন্বয়ক রাসেল প্রমুখ। কর্মশালায় অভিযোজন কর্মপরিকল্পনায় প্রাপ্ত কার্যক্রম স্কীম সমুহ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য, ইয়ুথনেটের সদস্য, ইসলামিক রিলিফ বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ সহ ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।






মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত 