শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মোংলায় মানববন্ধন
প্রথম পাতা » আঞ্চলিক » সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মোংলায় মানববন্ধন
৩১৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মোংলায় মানববন্ধন

 

---

 

মোঃ এরশাদ হোসেন রনি,মোংলা ; বাগেরহাটের কচুয়া উপজেলার আলীপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও দোশীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা।

বক্তারা এ সময় হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাংবাদিক নেতা নুর আলম শেখ’র সভাপতিত্বে ও সাংবাদিক নেতা আলী আজীম’র সঞ্চালনায় পৌর মার্কেট চত্বরে “মোংলায় কর্মরত সাংবাদিবৃন্দ”র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

 

আহত তিন সাংবাদিক হলেন, বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ মামুন আহমেদ ও ডি বি সি নিউজ টেলিভিশন এর বাগেরহাট প্রতিনিধি সৈকত মন্ডল।

 

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একদল দুর্বৃত্তরা হঠাৎ তিনজন সাংবাদিকদের লাঠিসোঁটা দিয়ে মারধর এটা পূর্বপরিকল্পনা ছাড়া এভাবে হামলা করা যায় না।

 

বক্তারা আরো বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আজ হুমকির মুখে। দেশে সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে নানান সময়ে পরিকল্পিত হামলার শিকার হচ্ছেন। এতে সমাজের নানান অসংগতি তুলে ধরা দিন দিন কঠিন হয়ে পড়ছে। দোষী ব্যক্তিদের শাস্তি না হলে অপরাধপ্রবণতা বৃদ্ধি পাবে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গেলে দুর্বৃত্তরা নতুন করে অপরাধ করতে ভয় পাবে। পুলিশ বিভাগকে সঠিক তদন্ত করে প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।

 

এসময়, বাংলাভিশন টেলিভিশনের জসিম উদ্দিন, আর টিভির সোহাগ মোল্লা, ডিবিসি নিউজের সুব্রত ঢালী সুব্র, দৈনিক দক্ষিণাঞ্চলের শফিকুল ইসলাম শান্ত, দৈনিক বাংলার দূতের এমরান হোসেন বাবুল, খুলনা গেজেটের বি এম ওয়াসিম আরমান, দৈনিক সময়ের কন্ঠের ওমর ফারুক, দৈনিক

ভোরের ডাকের হাসিব সরদার, দৈনিক আমার সংবাদের হাফিজুর রহমান, দৈনিক গনমুক্তির মনির হোসেন, দৈনিক সকাল বেলার নুর আলম বাচ্চু, দৈনিক বাংলাদেশ সমাচারের শেখ রাসেল, দৈনিক জনবানীর বায়জিদ হোসেন, তরঙ্গ নিউজের সুমন মন্ডল সহ মোংলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের কচুয়ার আলীপুর গ্রামে ধারাবাহিক লুটপাটের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হন ওই তিন সাংবাদিক।

এসময় সশস্ত্র দুর্বৃত্তের দল তাদের বেধড়ক মারপিট করে ক্যামেরা, মোবাইল ও মোটরসাইকেল ভাংচুর করে একটি ঘরে জিন্মি করে রাখে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে তিন সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।





আঞ্চলিক এর আরও খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)