শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

SW News24
শনিবার ● ১২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » জাতীয় » পূজার পর অপরাধ দমন ও ট্রাফিক ব্যবস্থাপনায় অভিযান চালানো হবে: আইজিপি
প্রথম পাতা » জাতীয় » পূজার পর অপরাধ দমন ও ট্রাফিক ব্যবস্থাপনায় অভিযান চালানো হবে: আইজিপি
২১১ বার পঠিত
শনিবার ● ১২ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পূজার পর অপরাধ দমন ও ট্রাফিক ব্যবস্থাপনায় অভিযান চালানো হবে: আইজিপি

  --- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, অপরাধ করলে পার পাওয়ার সুযোগ নেই। সন্ত্রাসী কার্যক্রম বন্ধে শারদীয় দুর্গাপূজার পর সাঁড়াশি অভিযান চালানো হবে। কাউকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না।

১২ অক্টোবর শনিবার দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পুলিশপ্রধান।

আইজিপি বলেন, যারা অপতৎপরতা চালাতে চায় তারা মুষ্টিমেয়। আমরা যদি একতাবদ্ধ থাকি এই সংখ্যা কোনো সংখ্যাই না। গতকালের ঘটনাই তার প্রমাণ। আমরা কিন্তু তাদের ধরেছি এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সুতরাং যারাই কোনো অপরাধ করতে চাইবে তাদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। সেটুকুভাবে আশ্বস্ত করতে চাই।

পুলিশের মহাপরিদর্শক বলেন, আমরা পূজার পর ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক এবং ট্রাফিক ব্যবস্থাপনা সবগুলো নিয়ে সাঁড়াশি অভিযান শুরু করব। মাঝে মাঝে আপনাদের যে শঙ্কা তৈরি হয় এবং আমাদের কাছে যে অভিযোগ আসে আমরা সেগুলোকে আমলে নিতে চাই।

চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যকলাপসহ সকল অপরাধের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, আমি বলব কোনো সংবাদ যদি সেনসেটিভ মনে হয়, তবে সে বিষয়ে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। সেটা হয় সোশ্যাল মিডিয়ায় জানছেন অথবা অন্যভাবে জানছেন। সেটা আমাদের জানান। আপনার পরিচয় গোপন করে জানান।

সন্ত্রাসী কার্যকলাপ অথবা চাঁদাবাজি যেটাই হোক না কেন, চুপ করে দেখেন আমরা ব্যবস্থা নেই কি না। আমরা আপনাদের পাশে আছি, সবার পাশে আছি। আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।

এ সময় ঢাকা মহানগর কমিশনার মাইনুল হাসান এবং মন্দির কমিটির নেতৃবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





জাতীয় এর আরও খবর

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী
মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ
দেশ গঠনে কোর অব সিগন্যালসের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাবাহিনী প্রধান দেশ গঠনে কোর অব সিগন্যালসের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাবাহিনী প্রধান
খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার
সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না  -  প্রেস সচিব শফিকুল ইসলাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না - প্রেস সচিব শফিকুল ইসলাম
দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

আর্কাইভ