বুধবার ● ২৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় দুই ইউপি সদস্যকে ধরে পুলিশে দিলেন বিএনপির নেতাকর্মীরা
পাইকগাছায় দুই ইউপি সদস্যকে ধরে পুলিশে দিলেন বিএনপির নেতাকর্মীরা
পাইকগাছায় ঘের দখল ও চাঁদাবাজি মামলার আসামি দুই ইউপি সদস্যকে ধরে পুলিশের নিকট সোপর্দ করেছে বিএনপির নেতাকর্মীরা। গ্রেপ্তারকৃত দুই জন লতা ইউনিয়নের ইউপি সদস্য ফেরদৌস ঢালী ও পুলুকেশ রায়। বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা জানান, মঙ্গলবার ২২ অক্টোবর বিকালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে বৈঠক শেষে বেরিয়ে আসলে উপজেলা পরিষদ চত্বরের মধ্যে থেকে দুই মেম্বারকে আটকে রাখে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জানতে চাইলে লতা ইউপির নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান-১ মো. বাবলু সরদার জানান, সম্প্রতি ইউনিয়ন পরিষদের তিনজন প্যানেল চেয়ারম্যান নির্বাচন সংক্রান্ত ব্যাপারে মহিলা মেম্বার চম্পা বেগম জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করনে। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে ইউএনও স্যার ২২ অক্টোবর মঙ্গলবার লতা ইউনিয়নের সকল মেম্বারদের উপস্থিতিতে অভিযোগের বিষয়ে শুনানীর দিন ধার্য্য করেন।
এ ব্যাপারে ইউএনও মাহেরা নাজনীন বলেন, মিটিং শেষে মেম্বাররা চলে যান। নিচে কি হয়েছে তা তো আমি দেখিনি। তবে শুনেছি নিচে গেলে কারা এক মেম্বারকে ধরে নিয়ে গেছে। বিষয়টি আমি সাথে সাথে থানার ভারপ্রাপ্ত ওসিকে জানিয়েছি।
এ প্রসঙ্গে থানার ওসি (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাস জানান, ২০১৮ সালের ঘের দখল ও চাঁদাবাজী মামলার এজাহারনামীয় দুই আসামিকে বাদীপক্ষের লোকজন ধরে থানায় দিয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।






পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ 