শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
৪৮৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৭ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

--- পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে ওই শিক্ষকের শাস্তির দাবিতে জেলা শিক্ষা অফিস সহ বিভিন্ন দপ্তরে লিখিত দরখাস্ত দিয়েছেন এলাকাবাসী ও অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষক ৩৮ নং মৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম তারেক আজিজ (শুভ)। অভিযোগে জানা যায়, গত ২ ডিসেম্বর সোমবার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তার বান্ধবীকে সাথে নিয়ে স্কুলে আসে এবং কলম কেনার জন্য নিকটবর্তী বাজারে উদ্দেশ্য রওনা দিলে সহকারী শিক্ষক জি.এম তারেক আজিজ (শুভ) সুকৌশলে দু’শিক্ষার্থীকে ডেকে তার ফাঁকা নিজ বাড়ীতে নিয়ে যায়। একজনকে নিয়ে ঘরের ভিতরে গিয়ে দরজা আটকে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শীলতাহানি করে। সে সময় শিক্ষার্থী নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করলে লম্পট শিক্ষক তার মুখ চেপে ধরে। এদিকে বান্ধনী শুনতে পেয়ে বাইরে থেকে চিৎকার করে উঠলে তাকে ছেড়ে দেয় এবং বাড়ীতে চলে এসে তাদের অভিভাবকে জানায়। পরবর্তীতে এলাকাবাসী ও অভিভাবকরা ১২ডিসেম্বর জেলা ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত সহকারী শিক্ষক তারেক আজিজ (শুভ) ‘র কাছে জানতে চাইলে তিনি এবিষয়ে কথা বলতে নারাজ। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত ওই শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান এলাকাবাসী।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২ পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২ নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)