মঙ্গলবার ● ১৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » বিজয় দিবসের অনুষ্ঠানে অতিথির আসন দেয়ায় প্রতিবাদ বিক্ষোভ
বিজয় দিবসের অনুষ্ঠানে অতিথির আসন দেয়ায় প্রতিবাদ বিক্ষোভ

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্র জনতার আন্দোলনে সকল হামলাকারী ও তাদের সহায়তাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে মহম্মদপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম। মঙ্গলবার সকালে মহম্মদপুর সদর বাজারে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তারা এই কথা বলেন। সমাবেশে ছাত্র প্রতিনিধিরা জানান, গত ৪ আগষ্ট মহম্মদপুর ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী শেখ রিজু মিয়াসহ অনেকে এর সাথে জড়িত ছিলো। কিন্তু এখনো তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ সময় তাদেরকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে না পারলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয়া হয়। মাগুরা শহরের ভায়না মোড়ে একই দাবিতে বৈষম্য বিরোধী ছাত্ররা সড়ক অবরোধ করে দাবি মানতে বিক্ষোভ করে। মহম্মদপুর উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী শেখ রিজুকে অতিথি হিসেবে মঞ্চে উঠানোর প্রতিবাদে এ কর্মসুচি গ্রহন করে।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 