বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় দুইটি ঘর পুড়ে ভস্মীভূত ; লক্ষাধিক টাকার ক্ষতি
পাইকগাছায় দুইটি ঘর পুড়ে ভস্মীভূত ; লক্ষাধিক টাকার ক্ষতি
পাইকগাছায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। উপজেলার গোপালপুর গ্রামের মোসলেম দফাদারের পুত্র হতদরিদ্র ভ্যান চালক মোঃ আব্দুল জলিল দফাদারের বাড়িতে আগুন লেগে দুইটি ঘরের যাবতীয় মালামাল ও একটি ভ্যান পুড়ে ভস্মীভূত হয়েছে।
জানা যায়, বুধবার রাত আনুমানিক আটটায় বাড়িতে বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় তারা কেহ বাড়িতে ছিলো না। জলিল দফাদার জানান, আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তার উপার্জনের এক মাত্র উৎস ভ্যানটি গুড়ে যাওয়ায় আয়ের পথ বন্ধ হয়ে গেছে। বর্তমানে তার দুইটি ঘর মেরামত ও একটি ভ্যান ক্রয় করার মত কোন অর্থ তার নেই। এমতাবস্থায় হতদরিদ্র ভ্যান চালক মোঃ আব্দুল জলিল দফাদার বলেন, আমি অত্যান্ত নিরুপায় হয়ে উপজেলা প্রশাসন ও বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি।






মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা 