শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » বিবিধ » মাগুরা বুদ্ধিপ্রতিবন্ধী ও আটিস্টিক বিদ্যালয়ের নিজস্ব ভবন উদ্বোধন
প্রথম পাতা » বিবিধ » মাগুরা বুদ্ধিপ্রতিবন্ধী ও আটিস্টিক বিদ্যালয়ের নিজস্ব ভবন উদ্বোধন
২৮৭ বার পঠিত
বুধবার ● ১ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরা বুদ্ধিপ্রতিবন্ধী ও আটিস্টিক বিদ্যালয়ের নিজস্ব ভবন উদ্বোধন

---
মাগুরা প্রতিনিধি :নতুন বছরের প্রথম দিনে গতকাল বুধবার দুপুরে মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নিজস্ব ভবন  শুভ উদ্বোধন হয়েছে। দীর্ঘ ১২ বছর পর সরকার প্রদত্ত ২০ শতক  জায়গার উপর নিজস্ব ভবনের কার্যক্রম শুরু করতে পেরে প্রতিবন্ধী শিশুদের নিয়ে উচ্ছ্বসিত আনন্দ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। দুপুরে শহরের স্টেডিয়াম পাড়া সংলগ্ন ভবনের ফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে মাগুরায় সর্বপ্রথম প্রতিষ্ঠিত বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়টির নতুন ভবনে আনুষ্ঠানিক  কার্যক্রম শুরুর উদ্বোধন  করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও মাগুরার জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। বিদ্যালয়টির অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক রূপক আইচের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসার মো: জাকির হোসেন , জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল , জেলা সহকারী  শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ,  জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা  বাবুল আহমেদ, রোভা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী কামরুজ্জামান,  প্রধান শিক্ষক এটিএম আনিসুর রহমান, অধ্যাপক মুফতি মাহমুদ, ইসলামিক কারিগরি কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান সহ অন্যরা। অনুষ্ঠান থেকে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় নিজস্ব জমিতে বিদ্যালয়টির কার্যক্রম শুরু হওয়ায় আনন্দ প্রকাশ করেন প্রতিবন্ধী সন্তানদের অভিভাবকরা।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ডালিফা ইয়াসমিন জানান - দীর্ঘ ১২বছর বিনা বেতনে প্রতিবন্ধী শিশুদের সেবা দিয়ে আসলেও  সে কষ্ট ভুলে গিয়ে নিজস্ব ক্যাম্পাস পেয়ে উচ্ছাসিত তিনি সহ স্কুলের সংশ্লিষ্টরা।  দ্রুত বিদ্যালয়টি সরকারি স্বীকৃতির মাধ্যমে বিদ্যালয়টির শিক্ষক ও ছাত্র ছাত্রীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মাগুরার জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম জানান, এ ধরনের প্রতিষ্ঠান সরকারি বেসরকারি উদ্যোগে তৈরির মাধ্যমে পিছিয়ে পড়া বুদ্ধি প্রতিবন্ধী ও আটিস্টিক শিশুদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। প্রতিবন্ধী শিশুদের বিষয়ে সামাজিক  দৃষ্টিভঙ্গি গত পরিবর্তন আশা করেন তারা।





বিবিধ এর আরও খবর

মাগুরা  সদর হাসপাতালে হামের  রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা  মারা রোগে শুকিয়ে যাচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)