শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ১৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় প্রকাশিত সংবাদ ও চেয়ারম্যান শাহজাদার অনিয়মের বিরুদ্ধে ইউপি সদস্য’র সংবাদ সম্মেলন
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় প্রকাশিত সংবাদ ও চেয়ারম্যান শাহজাদার অনিয়মের বিরুদ্ধে ইউপি সদস্য’র সংবাদ সম্মেলন
৪৭০ বার পঠিত
রবিবার ● ১৯ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় প্রকাশিত সংবাদ ও চেয়ারম্যান শাহজাদার অনিয়মের বিরুদ্ধে ইউপি সদস্য’র সংবাদ সম্মেলন

---

 পাইকগাছা (খুলনা) প্রতিনিধি; খুলনার পাইকগাছায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে ও উপজেলার চাঁদখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াসের নানা অনিয়ম ও অব্যহত ষড়যন্ত্রের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জুলেখা খাতুন সংবাদ সম্মেলন করেছেন। রবিবার সকাল ১১টায় প্রেসক্লাব পাইকগাছা এর কার্যলয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে জুলেখা খাতুন বলেন, আমি দীর্ঘদিন ধরে চাঁদখালী ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হিসেবে সুনামের সহিত জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। এছাড়াও নিজের ওয়ার্ডের গরীব অসহায় মানুষের সর্বোচ্চ সেবা প্রদানে এলাকাবাসী আমার উপর খুশি। এদিকে আমেরিকা প্রবাসী শাহজাদা মোঃ আবু ইলিয়াস ২০২১ সালের নির্বাচনে ৯ নং চাঁদখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হন। খুলনার শেখ পরিবারের সাথে শাহজাদার দহরম মহরম সম্পর্কের কারনে চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার পর থেকে জামাত বিএনপির নেতা কর্মীর নামে বিভিন্ন মিথ্যা মামলা মকদ্দমা সহ টাকার গরমে সাধারণ মানুষকে হেয়প্রতিপন্ন করা ও নানা ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন। এরই ধারাবাহিকতায় শাহজাদা মোঃ আবু ইলিয়াস চেয়ারম্যানের দায়িত্ব থাকাকালীন সময়ে ততকালীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রোগ্রামে আমাদের পরিষদের সকল পুরুষ ও মহিলা ইউপি সদস্যদের তার নিজ খরচে বাধ্যতামূলকভাবে নিয়ে যেতেন। আমরাও নিরুপায় হয়ে তাহার সফরসঙ্গী হয়ে যেতে বাধ্য হতাম। জুলেখা খাতুন আরো বলেন, চেয়ারম্যান শাহজাদা সরকারি (পিআইও) অফিসের বিভিন্ন প্রকল্পের লক্ষ লক্ষ টাকার কাজ আমাকেসহ অন্যান্য মেম্বারদের মাধ্যমে করিয়ে সমস্ত টাকা নিজে হাতিয়ে নিতেন। যাহার সকল প্রমানাদি আমার কাছে সহ অন্যান্য মেম্বারদের কাছে সংরক্ষিত রয়েছে। উল্লেখ্য, বিগত সরকার পরিবর্তনের পর বর্তমানে আমি তাহার এধরনের অন্যায় কাজের প্রতিবাদ করায় আমার উপর ক্ষিপ্ত রয়েছেন। এছাড়াও আমাদের পরিষদের কয়েকজন সদস্য’র বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করেছেন চেয়ারম্যান শাহজাদা। এমতাবস্থায় ৫ আগষ্ট সরকার পরিবর্তন হওয়ার পর চেয়ারম্যান আমেরিকায় তাহার নিজ ঠিকানা পাড়ি জমিয়েছেন এবং বর্তমানে সেখানে অবস্থান করছেন। তবুও থেমে থাকেনি তার চক্রান্ত ও ষড়যন্ত্র। এরই ধারাবাহিকতায় এলাকায় তার কিছু অনুসারীদের মাধ্যমে আমাকে বিভিন্নভাবে হয়রানিসহ মানহানি করার লক্ষে মিথ্যা ও বানোয়াট একটি অভিযোগ ইউএনও স্যারের দপ্তরে দায়ের করেছেন। আর ১৬ জানুয়ারি অগ্রযাত্রা প্রতিদিন নামে একটি নিউজ পোর্টালে আমাকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একারণে সংবাদ সম্মেলন এর মাধ্যমে ইউপি সদস্য জুলেখা খাতুন উক্ত নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সাবেক চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াসের সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মাসাৎ সহ নানা ধরনের অপকর্ম ও অনিয়মের বিচারের দাবীতে প্রশাসনের সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।





অপরাধ এর আরও খবর

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো  ছেলে পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)