রবিবার ● ১৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত, সম্পাদক ফশিয়ার
নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত, সম্পাদক ফশিয়ার

ফরহাদ খান, নড়াইল ; দীর্ঘ এক যুগ পর উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নড়াইল পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে শনিবার (১৮ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে তেলায়েত হোসেন বাবু ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী হাসান ২১২ ভোট পেয়েছেন। অপরপ্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ১৫৭ ভোট।
বিজয়ী সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান পেয়েছেন ২৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদ বিশ্বাস ২৪৪। এছাড়া রেজাউল খবির রেজা ২৫, মফিজ জমাদ্দার ৪২, দেলোয়ার হোসেন ৩৩ এবং ফজলুল হক ফয়েজ পেয়েছেন ৬ ভোট।
বিজয়ী সাংগঠনিক সম্পাদক এবাদত মিনা পেয়েছেন-২২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান আলী খান ২১৯। অপরপ্রার্থী মহিদুল ইসলাম ১০৭ এবং ইব্রাহিম শেখ ৫৬ ভোট পেয়েছেন। নড়াইল পৌর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে ছয়জন এবং সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নড়াইল পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন (ভোটার সংখ্যা) ৬৩৯ জন। এর মধ্যে ৬২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আ্যাডভোকেট গোলাম মোহাম্মদ বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক ও অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটুসহ দলীয় নেতাকর্মীরা।






মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম 