রবিবার ● ১৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাগুরায় ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : সঠিক তথ্যে ভোটার হবো,নির্বাচনে ভোট দেব এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী-২০২৫উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল রবিবার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে সম্পন্ন হয়েছে।
সদর উপজেলা নির্বাচন অফিসের সহযোগিতায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট আগারগাঁও ঢাকা এ প্রশিক্ষণের আয়োজন করে। মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মেজর আহমেদ ও মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলাম মঞ্জু প্রমুখ। দিনব্যাপী এ প্রশিক্ষণে মাগুরা সদরের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ১৬৮ জন শিক্ষক অংশ নিয়েছে । প্রশিক্ষণে জানানো হয়,আগামী ২০ জানুয়ারি থেকে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ মাগুরা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের পাড়া,মহল্লার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করবেন। এ হালনাগাদের কাজ চলবে আগামী ৪ ফেব্রুয়ারী পর্যন্ত। এ সময়ের মধ্যে যারা নতুন ভোটার হতে চান এবং ভোটার তালিকায় কারো নাম ভুল থাকলে নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।






পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ 