শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
শনিবার ● ২৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে কয়রার উপকূলবাসী
প্রথম পাতা » আঞ্চলিক » জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে কয়রার উপকূলবাসী
২৫০ বার পঠিত
শনিবার ● ২৫ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে কয়রার উপকূলবাসী

--- প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশের ভৌগলিক অবস্থানই একে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে সংকটাপন্ন শীর্ষ ১০ টি দেশের মধ্যে ১টি করে তুলেছে। বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা এর মধ্যে সবচেয়ে বেশি সংকটাপন্ন। উপকূলীয় এলাকার এই সংকট নিরসনে সবাইকে সম্মিলিতভাবে জরুরী পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন কয়রা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা।
২৫ জানুয়ারি ২০২৫ শনিবার সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগীতায় কয়রা উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। লিডার্সের সিনিয়র ফিল্ড ফ্াসিলিটেটর সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় এবং ফোরামের সভাপতি জনাব মোঃ খায়রুল আলম এর সভাপতিত্বে উক্ত সভা শুরু হয়। এই অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ফোরামের সম্পাদক-জনাব মোঃ হুমায়ূন কবির,যুগ্ম সম্পাদক জনাব হারুন অর রশিদ, সুজিত রায়, চম্পাবতী তরফদার সহ আরো অনেকে। সভায় জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত ফোরামের সভাপতি জনাব খায়রুল আলম তার বক্তব্যে বলেন যে জলবায়ু পরিবর্তন আজ মানবতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল এই জলবায়ু পরিবর্তনের ফলে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। বিভিন্ন অনাকাক্সিক্ষত প্রাকৃতিক দুর্যোগে উপকূলবাসী আজ নাজেহাল। তারা আরো বলেন যে জলবায়ু সংকট যেহেতু মানবতার জন্য হুমকিস্বরূপ তাই এই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকারের কার্যকরী উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
এছাড়া ও সভায় জলবায়ু পরিবর্তন রোধকল্পে আগামী ৬ মাসের জন্য কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় আলোচিত পরিকল্পনাসমূহ উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় এলাকাবাসীর যাতায়াতে নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করে দিলেন ব্যবসায়ী শিবপদ মন্ডল পাইকগাছায় এলাকাবাসীর যাতায়াতে নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করে দিলেন ব্যবসায়ী শিবপদ মন্ডল
পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময় ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)