বুধবার ● ২৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

মাগুরা প্রতিনিধি : মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, জেলা জেলা পুলিশের ডিআইও শহীদুল ইসলাম,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলমগীর কবির ও মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: মনিরুল ইসলাম মঞ্জু উপস্থিত ছিলেন। এ ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৪টি গ্রুপে ২৮টি ইভেন্টে ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিকালে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । বৃহস্পতিবার সকালে ভর্তিকৃত ৬ষ্ঠ শ্রেণির ছাত্রদের নবীনবরণ,এসএসসি-২০২৪ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এবং শ্রেণি ভিত্তিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।






মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত 