শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

SW News24
বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতি সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ
প্রথম পাতা » শিক্ষা » নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতি সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ
১০০ বার পঠিত
বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতি সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ

---নড়াইল প্রতিনিধি; বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সদরের গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদকে সভাপতি এবং গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডলকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন নবনির্বাচিত কমিটির সদস্যরা। এ কমিটি ঘোষণার মধ্যদিয়ে পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হলেন-প্রধান শিক্ষক আব্দুর রশিদ এবং তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হলেন রবীন্দ্রনাথ মন্ডল।

এদিকে, রবীন্দ্রনাথ মন্ডলের চাকরির মেয়াদ দুই বছর থাকায় পরবর্তীতে এবিএস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মেজবাহ উদ্দীন এ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত নড়াইল সদর উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন-প্রধান শিক্ষক মহিদুর রহমান, ফরিদুল ইসলাম, ফকির ওয়াহিদুজ্জামান, ধ্রুব কুমার ভদ্র, হায়দার আলী, নিমাই চন্দ্র পালসহ অনেকে।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে
শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)