সোমবার ● ১৩ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
খুলনা-৬ পাইকগাছা - কয়রা সংসদ সদস্য মাওঃ আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলছেন, ভবির্ষ্যত চিন্তা করে ভালো ভাবে লেখাপড়া করে নীতি-নৈতিকতা অর্জন করে জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে। এ ভাবে গড়ে উঠলে শিক্ষা প্রতিষ্ঠানসহ শিক্ষক ও নিজের পরিবারের সুনাম হবে। তিনি সোমবার দুপুরে ফসিয়ার রহমান মহিলা কলেজ আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। পৌর সদরের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও উন্নতি কামনা করে তিনি শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আরোও বলেন, অগ্রাধিকার ভিত্তিতে কলেজের ছাত্রীনিবাস নির্মান করা হবে। পর্যায়ক্রমে অবকাঠামো উন্নয়ন, বিএম শাখার এমপিও ভুক্ত করণ ও মহিলা কলেজটি জাতিয় করনের বিষয়ে আমি আন্তরিক ভাবে চেষ্টা করে যাবো। কলেজ অধ্যক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরোও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, গভনিং বডির সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরা। সভায় শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সংসদ সদস্যকে প্রশাংসাপত্র ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।






পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস
বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ
মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র 