শনিবার ● ১৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
মাগুরা প্রতিনিধি : ঈদ কাটুক ঈদ কার্ডে এ শ্লোগানকে নিয়ে মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আজ শনিবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মাগুরা জেলা প্রশাসন ও পরিবর্তনে আমরাই নমে একটি সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে। মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ প্রধান অতিথি থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা জাহিদুল ইসলাম, মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহিদুল ইসলাম ও পরিবর্তনে আমরাই সংগঠনের পরিচালক নাহিদুর রহমান দুর্জয় উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। রংবেরঙের রঙিন কাগজ, নানা রঙের, নানা ডিজাইনের আল্পনায় রঙিন হয়ে ওঠে প্রতিযোগিতার ঈদ কার্ড। পরিবর্তনে আমরাই সংগঠনের পরিচালক নাইদুর রহমান দুর্জয় জানান, অতীতে ঈদুল উৎসবকে সামনে রেখে প্রিয়জনকে দেয়া হতো ঈদ কার্ড। কিন্তু এখন আধুনিক যুগে হারিয়ে যেতে বসেছে এই ঈদ কার্ড। ঈদ কার্ডের পুরনো জৌলুষকে ফিরিয়ে আনতে আধুনিকতার ছোঁয়া বাড়াতে ঈদ কার্ডের আমাদের এই আয়োজন। জানান দিতে চাই ঈদ কার্ড ছিল ঈদ কার্ড থাকবে। প্রিয়জনকে ঈদ কার্ড উপহার দিতে হবে। তাই আগামীর ঈদ হোক ঈদ কার্ডে এ প্রত্যাশা আমাদের।






সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 