রবিবার ● ২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়
মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়
মাগুরা প্রতিনিধি : মাগুরা সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় গতকাল রবিবার বিকালে রয়েল ফ্যাশন শোরুমের উদ্বোধন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয় প্রধান অতিথি থেকে এ শোরুমের উদ্বোধন করেন। এ সময় পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, রয়েল ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন ও মাগুরা রয়েল ফ্যাশনের স্বত্বাধিকারী স্বাধীন শিকদার উপস্থিত ছিলেন।
ক্রিকেট খেলোয়াড় এনামুল হক বিজয় বলেন, আমি মাগুরাতে এসে খুবই খুশি। আজ মাগুরাতে একটি ভালো মানের একটি আধুনিক ও রুচিশীল রয়েল ফ্যাশন শোরুমের উদ্বোধন হলো। মাগুরার রুচিশীল ক্রেতারা এখন পোশাক যাচাই-বাছাই করে করে ক্রয় করবে। একটি ভালো মানের পোশাক জীবনকে আধুনিক ও সৃজনশীল করে।
রয়েল ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন বলেন, সারাদেশ ৪০ টিরও বেশি রয়েল ফ্যাশনের শোরুম রয়েছে। আমরা আশা করছি জেলা পর্যায়ে ছাড়িয়ে উপজেলা পর্যায়ে রয়েল ফ্যাশনের শোরুম হবে। রয়েল ফ্যাশনের পোশাক আধুনিক রুচিশীল ও মানসম্মত। ইতিমধ্যেই সারাদেশে রয়েল ফ্যাশন শোরুমের পোশাক মানুষকে আকর্ষণ করেছে। আমরা ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে আধুনিক রুচিশীল মানের পোশাক তৈরি করছি।
মাগুরার অয়েল ফ্যাশনের স্বত্বাধিকারী স্বাধীন সিকদার বলেন, রবিবার উদ্বোধনের শুরু থেকেই ৪০ শতাংশ কমিশনে পোশাক বিক্রি করা হবে। এখানে পুরুষদের আধুনিক ও রুচি সম্মত পোশাক বিক্রয় করা হবে। আমি মনে করি মাগুরার আপামর জনসাধারণের রয়েল ফ্যাশনের পোশাক অবশ্যই পছন্দ হবে।






মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত 