বুধবার ● ১ জুলাই ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরা প্রতিনিধি: মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল এডিপি এর অর্থায়নে গৃহীত প্রকল্পের আওতায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ সামগ্রী বিতরণ করা হয়।
গতকাল বুধবার (১ জুলাই) দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল উপকরণ বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খান হাসান ইমাম সুজাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
এ সময় জেলার ৬৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ সকল উপকরণ বিতরণ করা হয়। মাগুরা সদর উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।






মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান 