শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ৫ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
১০৫ বার পঠিত
বুধবার ● ৫ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

--- খুলনার পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে কবর জিয়ারত, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

৫ আগস্ট বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ।

সকালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারত করেন। পরে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সচিব তোহিদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ,পাইকগাছা থানার ওসি শেখ আউয়াল কবীর, ওসি (তদন্ত) জুলফিকার আলী। পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য সুপার আমিনুল ইসলাম, অধ্যাপক মমিন সানা, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ,

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার মন্ডল। সভায় বক্তৃতা করেন,  জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মাওলানা শেখ কামাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন, রণজিৎ কুমার সরকার, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, সাংবাদিক আলাউদ্দীন রাজা, জুলাই যোদ্ধা আব্দুল কাদের নয়ন, রানা শেখ, গাজী তানভীর আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জামিলুর রহমান রানা।

 

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





আঞ্চলিক এর আরও খবর

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)