বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শিক্ষার্থী ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ
পাইকগাছায় শিক্ষার্থী ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছায় এডিপির ৪র্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দের অর্থে উপজেলার মেধাবী ছাত্র-ছাত্রী ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন এবং ভ্যান বিতরণ করা হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, জামায়াতের অধ্যাপক মমিন সানা, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সরকারের এই সহায়তা প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান
মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন
শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 