বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছা প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছায় শিক্ষার্থীসহ গরীব ও দুস্থদের মাঝে সাইকেল-ভ্যানসহ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে ২০ শিক্ষার্থীকে বাইসাইকেল, ২০ দুস্থ মহিলার সেলাই মেশিন ও ৫ গরীব ভ্যান চালকের হাতে নতূন ভ্যান তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপকরণ বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ আলতাফ হোসেন, জেলা ইউনিট সদস্য সহকারি অধ্যাপক আঃ মোমিন সানা, জামাত নেতা এ্যাডঃ মোত্তর্জা জামান আলমগীর রুলু, পৌর জামাতের আমীর ডাঃ আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। ২৫-২৬ অর্থবছরে এডিপির অর্থায়নে ৪র্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দ থেকে আনুষ্ঠানিক ভাবে এসব উপকরণ বিতরণ করা হয়।






পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 