শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
১৬৪ বার পঠিত
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি

---খুলনার পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলার রাড়ুলী ইউনিয়ানের বাঁকা ঘোষ পাড়া শ্রী শ্রী শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ৬ আগস্ট রাতের কোনো এক সময়ে এ ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। ৭ শুক্রবার আগস্ট সকালে মুন্দিরের পূজারী দেবলা ঘোষ মন্দিরে এসে দেখে মন্দিরের দুইটি কলাপসিবল গেটের ৪ টি তালা নেই। ভিতরে ঢুকে দেখে সব ছড়ানো ছিটানো। চোরেরা মন্দিরের মোট ৭টি তালা কেটে মন্দিরে ঢুকে কালী মায়ের হাতের সোনায় বাধানো শাখা,পায়ের নুপুর, ১৫টি সোনার কপালের টিপ, কানের দুল, ৬টি শাড়ী কাপড়, পূজার উপকরণ, বাক্স ও দানবাক্স ভেঙ্গে চুরি করে করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা হবে বলে মন্দির কমিটি জানায়।

এ ঘটনায় বাঁকা ঘোষ পাড়া শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের সাধারণ সম্পাদক অধ্যাপক মানিক চন্দ্র ঘোষ পাইকগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন।

সকালে ঘটনাস্থাল বাঁকা ঘোষ পাড়া শ্রী শ্রী শ্মশানের কালী মন্দির পরিদর্শন করেছেন, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আমির হামজা ও পাইকগাছা থানা অফিসার ইনচার্জ শেখ আউয়াল কবির। বাঁকা শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের ভক্তরা এই চুরির ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।





অপরাধ এর আরও খবর

নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)