সোমবার ● ৩০ মার্চ ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
খুলনার পাইকগাছা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের পুষ্টি উন্নয়ন নিশ্চিত করতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
৩০ মার্চ সোমবার সকালে পৌরসভার শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীনসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করতে এ ধরনের ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও আশা প্রকাশ করেন, সরকারের এ উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা।






মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত 