বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় বাস্তুপূজা ও পৌষ সংক্রান্তি উৎসব পালিত
পাইকগাছায় বাস্তুপূজা ও পৌষ সংক্রান্তি উৎসব পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছায় বাস্তুপূজা ও পৌষ সংক্রান্তির উৎসব পালিত হয়েছে। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। ১৪ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার গদাইপুর গাছ তলায় বাস্তুপূজা ও পৌষ সংক্রান্তি পালন করা হয়েছে। বাস্তুপূজার সার্বিক দায়িত্ব পালন করেন নিরজ্ঞন ঘোষ। এসময় উপস্থিত ছিলেন, অশোক কুমার ঘোষ, চিত্তরজ্ঞন ঘোষ, বঙ্কিম ঘোষ, প্রদিপ কুমার রায়,রবিন্দু ঘোষ, সন্দিপ ঘোষসহ ভক্তবৃন্দ।
পৌষ সংক্রান্তি একটি প্রাচীন ঐতিহ্যবাহী লোকউৎসবের দিন। পৌষ সংক্রান্তির দিনে সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিভিন্ন লোকাচার ও অর্চনা পালনের দিন। পৌষ সংক্রান্তির দিনে সনাতন ধর্মাবলম্বীরা পিতৃপুরুষ ও বাস্তুদেবতার উদ্দেশ্যে তিল এবং খেজুর গুড়সহ তিলুয়া তৈরি করত। সঙ্গে নতুন চালে পিঠা গড়ে তৈরি অর্ঘ। যার ফলে পৌষ সংক্রান্তি তিলুয়া সংক্রান্তি নামেও ব্যাপক পরিচিত। এই সংক্রান্তি উত্তরায়ণ সংক্রান্তি নামেও পরিচিত।
বাংলা মাসের শেষ দিন সংক্রান্তি নামে পরিচিত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যের রাশি পরিবর্তনের দিনটি হল সংক্রান্তি। বাংলার নবম মাসের সমাপ্তি হল মকর সংক্রান্তি। এই দিন সূর্য নবম রাশি ধনু থেকে দশম রাশি মকরে প্রবেশ করে। জ্যোতির্বিদ্যা অনুযায়ী এই দিনে সূর্যের উত্তরায়ণ শুরু হয়, অর্থাৎ সূর্য উত্তর মুখে যাত্রা শুরু করে। মকর সংক্রান্তি, পৌষপার্বণ, শ্রীশ্রী বাস্তুপূজা, শ্রীশ্রী গঙ্গাদেবীর আবির্ভাব উপলক্ষে সাগর সঙ্গমে স্নান, গঙ্গাসাগর মেলা, শ্রীশ্রী টুসুপূজা, প্রয়াগে মহাকুম্ভ স্নান, অর্চনা ও লোকাচার পালনের দিন। মকর সংক্রান্তি শুধু বাংলাদেশ নয়, ভারতের বিভিন্ন প্রদেশে ভিন্ন ভিন্ন নামে পালিত হয়।
বাংলাদেশে মকর সংক্রান্তি বা পৌষসংক্রান্তি-তে মূলত নতুন ফসলের উৎসব পৌষ পার্বণ উদযাপিত হয়। নতুন ধান, খেজুরের গুড় এবং পাটালি দিয়ে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা তৈরি করা হয়, যার জন্য প্রয়োজন হয় চালের গুঁড়া, নারিকেল, দুধ আর খেজুরের গুড়। পিঠা ও পৌষ সংক্রান্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই দিনে আবহমান গ্রামবাংলায় নানা ধরনের পিঠা তৈরির আয়োজন চলে।






দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা
পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন
শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ 