শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় কৈশোর কার্যক্রম ও উপজেলা দিবস উদযাপন
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় কৈশোর কার্যক্রম ও উপজেলা দিবস উদযাপন
১৭৭ বার পঠিত
মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় কৈশোর কার্যক্রম ও উপজেলা দিবস উদযাপন

---খুলনার পাইকগাছায় কৈশোর কার্যক্রমের আওতায় উপজেলা দিবস উদযাপন করা হয়েছে। ১৩ জানুয়ারি মঙ্গলবার চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও উন্নয়ন মেলাসহ অত্র বিদ্যালয়ের কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ম্যারাথন দৌড়, সাইকেল র‍্যালি, পোষ্টার ও দেওয়ালিখা সহ বিভিন্ন স্টলে প্রদর্শনীতে খাদ্য পুষ্টি, শীতের পিঠাপুলি, খুদ্র উদ্দোক্তা, শিক্ষা ও স্বাস্থ্য সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী এবং চাঁদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল্লাহ সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাস এর সমন্বয়কারী, পরিবেশ ও জলবায়ু ইউনিট শেখ ইমন পারভেজ প্রিন্স এবং সাস এর আঞ্চলিক ব্যবস্থাপক শেখ আব্দুল হান্নান।

অনুষ্ঠানে বক্তারা কিশোর-কিশোরীদের সামাজিক দায়িত্ববোধ, সচেতনতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে কিশোর কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, অনুষ্ঠানটি বাস্তবায়ন করে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এবং সার্বিক সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)