মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » খেলা » মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরা প্রতিনিধি : ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য এ শ্লোগান নিয়ে মাগুরায় দুইদিন ব্যাপী ৫৪ তম জাতীয়,স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে। মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আজ মঙ্গলবার সকালে দুইদিন ব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও কল্যান শাখার সহকারী কমিশনার মোঃ জাকারিয়া ইসলাম। এ সময় বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো : হারুন উর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মিরাজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) প্রদ্যুত কুমার দাস ও সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রমুখ। দুইদিন ব্যাপী প্রতিযোগিতায় ক্রিকেট,ভলিবল,ব্যাডমিন্টন,টেবিল টেনিস,অ্যাথলেটিক্স ও সাইক্লিন এ ৯ টি ইভেন্টে ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি মাগুরা এ প্রতিযোগিতার আয়োজন করে। বুধবার বিকাল ৩ টায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা সমাপনী হবে।






নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন 