শনিবার ● ২৫ জুলাই ২০২৬
প্রথম পাতা » খেলা » মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি : খেলাধুলার মান বাড়াতে মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে শত্রুজিতপুর ডিগ্রী কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচে জেলা পুলিশ ফুটবল একাদশ মুখোমুখি হয় শত্রুজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশের।
খেলার প্রথমার্ধে উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে। প্রথমার্ধের ২৪ মিনিটে শত্রুজিতপুর ফুটবল দলের চৌকস খেলোয়াড় মিরাজ ১ টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। পরবর্তীতে খেলার ৩১ মিনিটে মিরাজ আরো একটি গোল করে। গোল করার পরপরই উভয় দল একে অপরের দিকে আরো বেশি বেশি আক্রমণ করতে থাকে। এরই মধ্যে মাগুরা পুলিশ দল একটি পেনাল্টি শটের মাধ্যমে ১ টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। খেলার দ্বিতীয়াআধে উভয় দল কোন গোল করতে সক্ষম হয়নি। নির্ধারিত খেলা শেষে শত্রুজিতপুর ফুটবল একাদশ ২-১ গোলে মাগুরা পুলিশ ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি থেকে বিজয়ী দলের হাতে ট্রফি বিতরণ করেন। এ সময় মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস থান্ডার) খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় শত্রুজিতপুর ইউনিয়ন ফুটবল দলের মিরাজ।আয়োজকরা জানান, জেলার ৪ উপজেলায় পুলিশের সাথে মানুষের সম্প্রীতি বাড়াতে জেলা পুলিশ নানা ধরনের কাজ করছে। সকল ইউনিয়ন থেকে দ্বন্দ,সংঘাত,সংঘর্ষ ও মাদক নির্মূল করতে এ প্রীতি ফুটবল ম্যাচ অব্যাহত থাকবে। আমরা চাই গ্রামের তৃণমূল মানুষের কাছে পুলিশের মানবিক কাজ পৌঁছে যাক।






মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 