শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

SW News24
বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় বাস্তুপূজা ও পৌষ সংক্রান্তি উৎসব পালিত
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় বাস্তুপূজা ও পৌষ সংক্রান্তি উৎসব পালিত
২০৩ বার পঠিত
বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বাস্তুপূজা ও পৌষ সংক্রান্তি উৎসব পালিত

---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছায় বাস্তুপূজা ও পৌষ সংক্রান্তির উৎসব পালিত হয়েছে। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। ১৪ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার গদাইপুর গাছ তলায় বাস্তুপূজা ও পৌষ সংক্রান্তি পালন করা হয়েছে। বাস্তুপূজার সার্বিক দায়িত্ব পালন করেন নিরজ্ঞন ঘোষ। এসময় উপস্থিত ছিলেন, অশোক কুমার ঘোষ, চিত্তরজ্ঞন ঘোষ, বঙ্কিম ঘোষ, প্রদিপ কুমার রায়,রবিন্দু ঘোষ, সন্দিপ ঘোষসহ ভক্তবৃন্দ।

পৌষ সংক্রান্তি একটি প্রাচীন ঐতিহ্যবাহী লোকউৎসবের দিন। পৌষ সংক্রান্তির দিনে সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিভিন্ন লোকাচার ও অর্চনা পালনের দিন। পৌষ সংক্রান্তির দিনে সনাতন ধর্মাবলম্বীরা পিতৃপুরুষ ও বাস্তুদেবতার উদ্দেশ্যে তিল এবং খেজুর গুড়সহ তিলুয়া তৈরি করত। সঙ্গে নতুন চালে পিঠা গড়ে তৈরি অর্ঘ। যার ফলে পৌষ সংক্রান্তি তিলুয়া সংক্রান্তি নামেও ব্যাপক পরিচিত। এই সংক্রান্তি উত্তরায়ণ সংক্রান্তি নামেও পরিচিত।

বাংলা মাসের শেষ দিন সংক্রান্তি নামে পরিচিত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যের রাশি পরিবর্তনের দিনটি হল সংক্রান্তি। বাংলার নবম মাসের সমাপ্তি হল মকর সংক্রান্তি। এই দিন সূর্য নবম রাশি ধনু থেকে দশম রাশি মকরে প্রবেশ করে। জ্যোতির্বিদ্যা অনুযায়ী এই দিনে সূর্যের উত্তরায়ণ শুরু হয়, অর্থাৎ সূর্য উত্তর মুখে যাত্রা শুরু করে। মকর সংক্রান্তি, পৌষপার্বণ, শ্রীশ্রী বাস্তুপূজা, শ্রীশ্রী গঙ্গাদেবীর আবির্ভাব উপলক্ষে সাগর সঙ্গমে স্নান, গঙ্গাসাগর মেলা, শ্রীশ্রী টুসুপূজা, প্রয়াগে মহাকুম্ভ স্নান, অর্চনা ও লোকাচার পালনের দিন। মকর সংক্রান্তি শুধু বাংলাদেশ নয়, ভারতের বিভিন্ন প্রদেশে ভিন্ন ভিন্ন নামে পালিত হয়।

বাংলাদেশে মকর সংক্রান্তি বা পৌষসংক্রান্তি-তে মূলত নতুন ফসলের উৎসব পৌষ পার্বণ উদযাপিত হয়। নতুন ধান, খেজুরের গুড় এবং পাটালি দিয়ে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা তৈরি করা হয়, যার জন্য প্রয়োজন হয় চালের গুঁড়া, নারিকেল, দুধ আর খেজুরের গুড়। পিঠা ও পৌষ সংক্রান্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই দিনে আবহমান গ্রামবাংলায় নানা ধরনের পিঠা তৈরির আয়োজন চলে।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য
সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে  - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় মেলা ঘিরে কুমারপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা পাইকগাছায় মেলা ঘিরে কুমারপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তির মেলা ও বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তির মেলা ও বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
কেশবপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কেশবপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মাগুরায় বাংলা নববর্ষ  উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মাগুরায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মাগুরায় নানা আয়োজনে কন্ঠবীথির ২৮ বছর উদযাপন মাগুরায় নানা আয়োজনে কন্ঠবীথির ২৮ বছর উদযাপন
ঈদের দিন বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ঈদের দিন বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
নড়াইলে ঈদের আগে ব্যতিক্রমী আয়োজনে হিন্দু-মুসলিমদের ঈদ আনন্দ ও সম্প্রীতির মিলনমেলা নড়াইলে ঈদের আগে ব্যতিক্রমী আয়োজনে হিন্দু-মুসলিমদের ঈদ আনন্দ ও সম্প্রীতির মিলনমেলা
পাইকগাছায় ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বড় ঠাকুর বা শনি দেবের পূজা অনুষ্ঠিত পাইকগাছায় ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বড় ঠাকুর বা শনি দেবের পূজা অনুষ্ঠিত

আর্কাইভ