মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি”- প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান আলী শেখ এর সঞ্চালনায় বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, প্রকৌশলী মো. শাফিন শোয়েব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, সমাজসেবা কর্মকর্তা অনাথ বিশ্বাস, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির, পিআইও কর্মকর্তা রাজিব বিশ্বাস, আইসিটি কর্মকর্তা আব্দুস সালাম, খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্টল সমূহ পরিদর্শন করেন এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।






নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস
বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ
মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত 