শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ১১ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
২১৭ বার পঠিত
শনিবার ● ১১ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

---মাগুরা প্রতিনিধি : মাগুরার আলোকদিয়ার পুখুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ঢাকাস্থ প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে সংস্কৃতি মন্ত্রী এড, নিতাই রায় চৌধুরী এমপি ও মাগুরা ১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। সংবর্ধনা কমিটির আহবায়ক মোঃ হাসানুল বারীর সভাপতিত্বে স্কুল মাঠে শনিবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের কর্মসুচির মধ্যে রয়েছে বৃক্ষ রোপণ,সম্মাননা স্বারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন   বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ,পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
প্রধান অতিথি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। নতুন এ সরকারকে  সহযোগিতা করে দেশের অগ্রগতিতে অবদান রাখার জন্য জনগনের প্রতি আহবান জানান। তিনি বলেন, দীর্ঘদিন স্বৈরশাসনে  অর্থ পাচারের মাধ্যমে  দেশের অর্থনীতিকে পঙ্গু করে জাতিকে বিপদের মধ্যে রেখে পালিয়েছে। সে ভঙ্গুর অর্থনীতিকে আবার সবল করতে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কর্মকান্ডকে বাস্তবায়ন করতে সবাইকে কাজ করতে হবে। মন্ত্রী মহোদয় বলেন,  সংস্কৃতি একটি দেশের উন্নযনে পরিচয় বহন করে। দেশের সাংস্কৃতিক অবস্থা কেমন তা দেখলেই সে দেশ কতটা উন্নত তার জানা যায়। তিনি বাংলাদেশের অপসংস্কৃতিকে নির্মুল করে পরিছন্ন সংস্কৃতি বিকাশে কাজ করতে চান। বিশেষ অতিথির বক্তব্যে মাগুরা ১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়র হোসেন খান বলেন, দেশকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজীমুক্ত করতে সুষ্ঠু সাংস্কৃতির বিকল্প নেই,। বর্তমান তারেক রহমানের সরকার দেশকে সবার বসবাসের উপযোগী করতে কাজ করে যাচ্ছেন। তার কর্মকান্ড বাস্তবায়নে জনগনকে সহযোগিতা করার জন্য্য তিনি আহবান জানান। অনুষ্ঠানে স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী মহোদয় মহম্মদপুরে আমিনুর রহমান কলেজের ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন  এবং বিনোদপুরে খাল খনন কর্মসুচি উদ্বোধন করেন।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে
পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে  চিত্রাংকন ও  আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)