শুক্রবার ● ৩১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় তারুণ্যের উৎসবে কাবাডি টুর্ণামেন্ট
মাগুরায় তারুণ্যের উৎসবে কাবাডি টুর্ণামেন্ট

মাগুরা প্রতিনিধি : “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাগুরায় আন্ত:উপজেলা অনুর্ধ্ব-১৮ কাবাডি টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। আজ শুক্রবার বিকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম । এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মো: মাহাবুবুল হক , সহকারি কমিশনার আমিরুল ইসলাম ও ্এনডিসি মো:মোহাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন । এ টুর্ণামেন্টে বালিকা গ্রুপে মাগুরা সদর.শালিখা,শ্রীপুর ও মহম্মদপুর উপজেলা অংশ নেয়। ফাইনাল খেলায় শালিখা উপজেলা ২০ পয়েন্ট অর্জন করে মাগুরা সদরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে, বালক গ্রুপে মাগুরা সদর.শালিখা, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলা অংশ নেয়। খেলায় চমৎকার ধারা বিবরণী প্রকাশ করেন বাংলাদেশ বেতারের অন্যতম ধারা ভাষ্যকর প্রদ্যুৎ কুমার রায়।






নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন 