শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ২২ মার্চ ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলের কালিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলের কালিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল
৩৩৮ বার পঠিত
শনিবার ● ২২ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলের কালিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

---

ফরহাদ খান, নড়াইল ; বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় নড়াইলের কালিয়ায় দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় স্থানীয় পৌর কমিউনিটি চত্বরে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হাজারো নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতে ইসলামী কালিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, ড্যাব ও সম্মিলিত পেশাজীবী সংগঠনের নেতা ডাক্তার আহমেদ শফিকুল হায়দার পারভেজ।
তিনি বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিজয় হবে ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় আসলে বিগত ফ্যাসিস্ট সরকারের কুশাসনের পুনরাবৃত্তি কখনোই ঘটবে না  তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে স্বচ্ছতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। গণতান্ত্রিক ভাবে দেশ পরিচালনায় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সুকেশ সাহা আনন্দ, বিএনপি নেতা এম. রবিউল ইসলাম সাগর, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিটু।

এছাড়া বক্তৃতা করেন-কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, কালিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলাম, জাসাসের জেলা সেক্রেটারি স ম ইকরাম রেজা, কালিয়া উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি এম রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সভাপতি মোল্যা বকতিয়ার হোসেন, এফ এম ফেরদৌস মামুনসহ অনেকে।





রাজনীতি এর আরও খবর

মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম

আর্কাইভ