সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা
মাগুরায় এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা

মাগুরা প্রতিনিধি : মাগুরায় এসএসসি পরীক্ষা-২০২৫ সুষ্টু ও সুন্দর ভাবে পরিচালনার লক্ষ্যে আজ সোমবার সকাল ১১ টায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র সচিব,কক্ষ পরিদর্শকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় । সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলমগীর কবীর । সভায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক এ এস এম মাজেদ উর রহমান ও মাগুরা আর্দশ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দোহা। সভায় জানানো হয়, আগামী ১০ এপ্রিল সারাদেশে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর এসএসসি পরীক্ষায় জেলায় ৩৪০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার পরীক্ষার কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকদের নিয়ে মতবিনিময় সভায় পরীক্ষার নিয়ম নীতি সর্ম্পকে শিক্ষকদের অবগত করা হয়। এ সভায় ১৫০ জন কক্ষ পরিদর্শকসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।






মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত 