বুধবার ● ১৮ জুন ২০২৫
প্রথম পাতা » কৃষি » মাগুরায় পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত
মাগুরায় পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি:- মাগুরায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণে মাগুরা জেলা প্রশাসন, এবং পাট অধিদপ্তর মাগুরা ও বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের আয়োজনে বুধবার সকাল ১১ টায় জেলা অডিটরিয়ামে পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কামাল উদ্দিন, মাগুরা’র পাট উন্নয়ন কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, পাট অধিদপ্তর মাগুরা’র মুখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতি: উপ-পরিচালক প্রকাশ চন্দ্র সরকার প্রমুখ।সমাবেশে জেলার প্রায় ১০০ জন পাট চাষী এবং উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত পাট চাষীদের মাঝে পাটের ব্যাগ, খাতা- কলম এবং উন্নত মানের খাবার প্রদান করা হয়।






ঈদকে সামনে রেখে পশু প্রস্তুতে ব্যস্ত মাগুরার খামারিরা
পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন
পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন
মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক
পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত 