শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
প্রথম পাতা » জাতীয় » সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে -জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব
প্রথম পাতা » জাতীয় » সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে -জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব
২১৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে -জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব

---খুলনা বিভাগীয় পর্যায়ের এবং খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল ও পিরোজপুর জেলার সকল দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালন শীর্ষক মতবিনিময় সভা ৩১  জুলাই  বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিনিয়র সচিব বলেন, সরকারের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ হয় সরকারি দপ্তরগুলোর মাধ্যমে। সরকারি কর্মকর্তাদের এটাকে জনসাধারণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে অনুধাবন করতে হবে এবং সে অনুসারে কাজ করতে হবে। জনগণের টাকায় সরকারি কর্মচারীদের বেতন হয়। সুতরাং জনগণকে তার প্রাপ্যসেবা বা তাদের হক থেকে বঞ্চিত করার কোন সুযোগ নেই। সেবা নিতে সরকারি দপ্তরে আসা সাধারণ মানুষরাই যে দেশের মালিক, সেকথা আমরা ভুলে যাই। সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে। কিভাবে সহজে সেবা দেওয়া যায় তা খুঁজে বের করতে হবে। সদয় আচরণের মাধ্যমে মানুষের মাঝে সুবিচার পৌঁছে দেওয়া এখন সময়ের দাবী।

তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে দেশের পরিবর্তনের জন্য আমাদের সন্তানেরা রাস্তায় নেমে জীবন দিতে এক মুহূর্তের জন্য দ্বিধা করেনি। মানুষের আত্মত্যাগের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। ১৯৭১ সালে আমরা অনেক রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছি। আবার ২০২৪-এ আমাদের সন্তানেরা আমাদের চোখের সামনে জীবন দিয়েছে, আর আমরা পরিবর্তন হতে পারবো না, তা হয়না। নিজেরা পরিবর্তন হয়ে দেশকে পরিবর্তন করার বিকল্প নেই।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক।





জাতীয় এর আরও খবর

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী
মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ
দেশ গঠনে কোর অব সিগন্যালসের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাবাহিনী প্রধান দেশ গঠনে কোর অব সিগন্যালসের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাবাহিনী প্রধান
খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার
সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না  -  প্রেস সচিব শফিকুল ইসলাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না - প্রেস সচিব শফিকুল ইসলাম
দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

আর্কাইভ