শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ২ আগষ্ট জগৎখ্যাত বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ২ আগষ্ট জগৎখ্যাত বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী
৩১১ বার পঠিত
শুক্রবার ● ১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২ আগষ্ট জগৎখ্যাত বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী

---বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। ২০২৫ সালের ২ আগষ্ট শনিবার ইতিহাসের ক্ষণজন্মা মহাপুরুষ বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪ তম জন্মবার্ষিকী। প্রতি বছরের ন্যায় এ বছরও সরকারিভাবে পালিত হচ্ছে বিজ্ঞানীর জন্মবার্ষিকীর অনুষ্ঠান। জন্মবার্ষিকী অনুষ্ঠানকে ঘিরে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ স্থানীয়ভাবে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার সকালে খুলনা জেলার পাইকগাছায় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জন্মস্থান পরিদর্শন, পিসি রায়ের জীবন ও কর্মের উপর আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন,আলোচনা সভা ও অন্যান্য কর্মসুচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,খুলনা বিভাগীয় প্রত্নতত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি থাকবেন, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আকতার হোসেন। সভাপতিত্ব করবেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগ ও উপজেলা প্রশাসন এবং রাড়ুলী ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ১৮৬১ সালের ২ আগষ্ট খুলনা জেলার পাইকগাছার রাড়ুলী গ্রামে জন্মগ্রহন করেন। পিতা হরিশচন্দ্র রায় চৌধুরী ও মাতা ভুবন মোহনী দেবী। প্রফুল চন্দ্র পিতার প্রতিষ্ঠিত স্কুলে বাল্য শিক্ষা লাভ করেন। প্রফুল চন্দ্রের পিতা- মাতা স্থায়ীভাবে কলকাতায় বসবাস শুরু করলে তিনি ১৮৭১সালে হেয়ার স্কুলে ভর্তি হন এরপর ১৮৭৪ সালে এ্যালবার্ড স্কুলে ভর্তি হন এবং এ স্কুল থেকে এন্ট্রাস পাশ করেন। তিনি ১৮৯১ সালে মেট্রোপলিটন ইনিস্টিটিউট থেকে এফ, এ পাশ করেন। বিএ পড়ার জন্য প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। ১৮৮২ সালে গিলক্রাইস্ট বৃত্তি লাভ করে ইংল্যান্ডের এডিরবার্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি  হয়ে ১৮৮৫ সালে বিএসসি ডিগ্রি লাভ করেন। ১৮৮৭ সালে মৌলিক গবেষনামুলক প্রবন্ধে ডিএমসি উপাধি লাভ করেন এবং একই বছরে এডিসবার্গ বিশ্ববিদ্যালয় ক্যামিক্যাল সোসাইটি সহ সভাপতি নির্বাচিত হন। এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে সম্মান জনক ডক্টরেট ডিগ্রি নিয়ে ১৯৮৮ সালে ইউরোপ ঘুরে কলিকাতায় পৌছান। তিনি ১৮৮৯ সাল থেকে ১৯১৬ সাল পর্যন্ত ২৭ বছর প্রেসিডেন্সি কলেজ এবং ১৯৩৬ সাল পর্যন্ত ২০ বছর বিজ্ঞান কলেজে পালিত অধ্যাপক হিসবে শিক্ষকতা করেন। ১৯১২ সালে লন্ডন ডারহার্ম বিশ্ববিদ্যালয় তাকে সম্মান জনক ডক্টরেট উপাধী প্রদান করেন। ১৮৯৫ সালে তিনি মার্ককিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন।

১৮৯২ সালে মাত্র ৮০০ টাকা মুলধন নিয়ে বেঙ্গল ক্যামিক্যাল প্রতিষ্ঠা করেন। কোম্পানিটির নাম কারণ করা হয় দি বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিটিক্যাল। ১৯৩৭ সালে মানিকতলায় স্যার প্রফুল্ল চন্দ্র রিসার্ট  ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন। ১৯৩৪ সালে আচার্য্যদেব খুলনার সোনাডাঙ্গায় বেকার যুবকদের কর্মস্থানের জন্য প্রফুল্ল চন্দ্র কটন মিল লিঃ প্রতিষ্ঠা করেন। দেশভাগের পর এ, পি, সি কটন মিলের নাম পরিবর্তন করে রাখা হয় খুলনা টেক্সটাইল মিল। ১৯০৮ সালে রাড়ুলীতে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা করেন। তিনি বাগেরহাটের পি, সি কলেজ, খুলনা সিমেন্ট্ররি রোডে এ, পি, সি শিশু বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে অসংখ্যা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও অনুদান প্রদান করেন। পি, সি, রায়ের কর্মকান্ডে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় এবং ভারতবর্ষের মহীশুর, বেনারস ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসচূক ডক্টরেট উপাধিতে ভুষিত করেন। ব্রিটিশ সরকার ১৯১২ সালে তাকে সি, আই, ই এবং ১৯২৯ সালে নাইট উ্পাধিতে ভুষিত করেন। ১৯৪৪ সালের ১৬ জুন ৮২ বছর বয়সে আচার্য্যদেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন
অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার
পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা
বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত
মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা
পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন
খুলনায় বাংলা নববর্ষ উদযাপন খুলনায় বাংলা নববর্ষ উদযাপন
পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য
সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে  - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)