শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

SW News24
শুক্রবার ● ১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » জাতীয় » মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব -জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব
প্রথম পাতা » জাতীয় » মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব -জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব
২৩৩ বার পঠিত
শুক্রবার ● ১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব -জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব

---স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, জনগণের সেবায় দিনরাত ২৪ ঘন্টা কাজ করা বাহিনীই হলো পুলিশ। সচেতন হয়ে সেবাপ্রত্যাশীদের সহজে সেবা দেওয়ার চেষ্টা করতে হবে। সমাজে ও ব্যক্তিজীবনে মূল্যবোধের চর্চা ফিরিয়ে আনতে হবে। নিজেদের ভুলগুলো খুঁজে বের করে সংশোধনের চেষ্টা অব্যাহত রাখাও আবশ্যক কাজ হিসেবে বিবেচনা করা দরকার।

তিনি ০১ আগস্ট  শুক্রবার সকালে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে খুলনা বিভাগের পুলিশ অফিসারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

সিনিয়র সচিব বলেন, সকল সীমাবদ্ধতা উপেক্ষা করে মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব। স্রষ্টার দেওয়া মেধা ও প্রজ্ঞার যতটা মানুষের কল্যাণে ব্যবহার করা যায় ততই ভালো। পুলিশ হিসেবে সদয় আচরণ ও সুবিচারের নজির মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা থাকতে হবে। মনে রাখতে হবে, পুলিশ প্রকৃতপক্ষে প্রজাতন্ত্রের কর্মচারী, যারা মানুষের কল্যাণে কাজ করবে। তিনি আরও বলেন, ২০২৪ এর গণ-অভ্যুত্থানে নতুন বাংলাদেশ গড়তে যারা জীবন দিয়েছে তারা সময়ের শ্রেষ্ঠ সন্তান। পরিবর্তিত সময়ে সাধারণ মানুষের ভোগান্তি যথাসম্ভব কমানোর চেষ্টা আমাদের মাঝে থাকা উচিত।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আবদুল কুদ্দুছ চৌধুরী।





জাতীয় এর আরও খবর

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী
মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ
দেশ গঠনে কোর অব সিগন্যালসের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাবাহিনী প্রধান দেশ গঠনে কোর অব সিগন্যালসের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাবাহিনী প্রধান
খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার
সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না  -  প্রেস সচিব শফিকুল ইসলাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না - প্রেস সচিব শফিকুল ইসলাম
দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

আর্কাইভ