শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে সাত হাজার টাকা জরিমানা আদায়
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে সাত হাজার টাকা জরিমানা আদায়
২৭৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে সাত হাজার টাকা জরিমানা আদায়

 ---খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীর কাছ থেকে সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর বৃহস্পিতিবার সকালে উপজেলার জিরোপয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মাহেরা নাজনীন।

উক্ত আদালত অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করা ও সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মিষ্টির দোকানদার কনক কুমার ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় তিন হাজার টাকা জরিমানা, তালিকা প্রদর্শন না করা ও খালি প্যাকেটের ঠোঙাতে ওজন বেশি থাকার অপরাধে ফল ব্যবসায়ী মোঃ শাহাদাৎ হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় তিন হাজার টাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ব্যবসায়ী মোঃ আরিফুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট সাত  হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রসিকিউশন কর্মকর্তা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, পেশকার তুহিন বিশ্বাস, আনসার সদস্য ও হিরণ্ময় ব্যানার্জী প্রমূখ। জনস্বার্থে ও জনস্বাস্থ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।





অপরাধ এর আরও খবর

আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও  বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)