বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » লোহাগড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা
লোহাগড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা
নড়াইল প্রতিনিধি ; নড়াইলের লোহাগড়া উপজেলার এমকে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়া শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও অনুষ্ঠানের সভাপতি সৈয়দ জিহাদ আলী। স্বাগত বক্তব্য দেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর সাহা।
অন্যদের মধ্যে বক্তব্য দেন-বিদ্যালয়ের সভাপতি শাহ আলী সাইফুল্লাহ মামুন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবুল হাসনাত, উপজেলা সমাজসেবা অফিসার শামীম রেজাসহ অনেকে।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।






পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে 