শনিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস অ্যাণ্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত
পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস অ্যাণ্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত
খুলনার পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস অ্যাণ্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর শনিবার সকালে পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ইনস্টিটিউট লেভেল স্কিলস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রজেক্ট এবং বিশ্বব্যাংক এর সহায়তায় পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজন অনুষ্ঠানটি আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) উৎপল কুমার বাইন, পাইকগাছা টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহিদ মোড়ল। স্বাগত বক্তব্য রাখেন,পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চিফ ইন্সট্রাক্টর শংকর প্রসাদ দত্ত। বক্তব্য রাখেন, পাইকগাছা উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রিন্সিপাল মোঃ মোয়াজ্জেম হোসেন সিকদার।
এ সময় বক্তারা বলেন, কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরি করার জন্য এ ধরনের স্কিলস প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পায়, যা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।






পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস
বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ
মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান 