শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬
প্রথম পাতা » কৃষি » মাগুরার শ্রীপুরে পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত কৃষক
প্রথম পাতা » কৃষি » মাগুরার শ্রীপুরে পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত কৃষক
১৪৪ বার পঠিত
শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরার শ্রীপুরে পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত কৃষক

---মাগুরা প্রতিনিধি : চলতি মৌসুমে মাগুরা শ্রীপুরে লক্ষ্যমাত্রার থেকে বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। শেষ সময়ে উপজেলার জারিয়া, নবগ্রাম, বাখরা, জয়নগর এলাকায় চাষিরা পেঁয়াজ ঘরে তুলতে  ব্যস্ত সময় পার করছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর পেঁয়াজের ফলন ভাল হয়েছে।
এলাকার কৃষকরা জানান, এ বছর পেঁয়াজের বীজের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। বর্তমান বাজার মূল্য কম থাকায় এ মূল্যে পেঁয়াজ বিক্রি করতে হলে কৃষকের লোকসানের মুখে পড়বে।
চলতি মৌসুমে শ্রীপুর উপজেলায়, ৭ হাজার ৮৯১ হেক্টর জমিতে পেঁয়াজের হয়েছে। যার সিংহভাগই চাষ হয়েছে উপজেলার আমলসার ইউনিয়নে। এ বছর পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৪৬ হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে।
দুই থেকে তিন সপ্তাহ পরই কৃষকরা পেঁয়াজ ক্ষেত থেকে উত্তোলন শুরু করবে। উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত হলে পেঁয়াজ চাষে আরো অনেকে আগ্রহী হবেন বলে মনে করছেন কৃষকেরা।
উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের প্রান্তিক কৃষক মুন্সি জাহাঙ্গীর হোসেন জানান, এ বছর আমি ২৮০ শতক জমিতে পেঁয়াজের চাষ করেছি।এ বছরও পেঁয়াজের বীজের দাম বেশি হওয়ায় প্রতি বিঘা জমিতে কৃষকদের খরচ হচ্ছে ৮০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা বা তারও বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা বিঘা প্রতি পেঁয়াজের ফলন আশা করছেন ৬০ মণ থেকে ৭০ মণ। কোনো ক্ষেত্রে আরো বেশি। বাজার মূল্য ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকা না হলে খরচের টাকাও উঠবে না।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ন কবির জানান, পেঁয়াজ চাষে কৃষকদের প্রয়োজনীয় প্রণোদনা প্রদান এবং প্রযুক্তির ব্যবহার ও পরামর্শ দেওয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে পেঁয়াজ চাষে কৃষকরা লাভবান হবেন।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে
পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি
পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ
মাগুরায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ

আর্কাইভ