শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ৫ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » বিগত ১৭ বছরে স্বাস্থ্যখাতে দৃশ্যমান বড় কোনো অগ্রগতি হয়নি - এমপি মনোয়ার হোসেন
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » বিগত ১৭ বছরে স্বাস্থ্যখাতে দৃশ্যমান বড় কোনো অগ্রগতি হয়নি - এমপি মনোয়ার হোসেন
২০৪ বার পঠিত
রবিবার ● ৫ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিগত ১৭ বছরে স্বাস্থ্যখাতে দৃশ্যমান বড় কোনো অগ্রগতি হয়নি - এমপি মনোয়ার হোসেন

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় হামের প্রাদুর্ভাব রোধে উদ্বুদ্ধকরণ কর্মসূচী  অনুষ্ঠিত। দেশব্যাপী হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে মাগুরায় ড্রপ আউট, লেফট আউট এবং পজিটিভ কেস সনাক্তকরণের ক্রাস (CRAS) প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে এক উদ্বুদ্ধকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ৯ টায় মাগুরা পৌরসভা চত্বরে আয়োজিত উক্ত কর্মসূচী পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, উপপরিচালক (উপসচিব) ইমতিয়াজ হোসেন, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি ও মাগুরা পৌরসভার প্রশাসক, অধ্যাপক ডা: মোহাম্মদ আব্দুল হাই, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, মাগুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার সিভিল সার্জন মো. শামীম কবির।
প্রধান অতিথি মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান  বলেন, বিগত ১৭ বছরে কথার ফুলঝুরি ছাড়া স্বাস্থ্য খাতে বড় কোন উল্লেখযোগ্য অগ্রগতি কেউ দেখেনি তিনি আরো বলেন আপনারা ভয় পাবেন না আমাদের সরকার আপনাদের পাশে আছে। বক্তারা আরো বলে  বর্তমানে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে যারা টিকাদান কর্মসূচী থেকে বাদ পড়েছে (ড্রপ আউট ও লেফট আউট), তাদের দ্রুত সনাক্ত করে টিকার আওতায় আনতে হবে। পাশাপাশি পজিটিভ কেস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।এ  কর্মসূচী স্বাস্থ্য বিভাগ, মাগুরার আয়োজনে এবং মাগুরা পৌরসভার সহযোগিতায় বাস্তবায়িত হয়।





স্বাস্থ্যকথা এর আরও খবর

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)