শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
শনিবার ● ৬ জুন ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
২১ বার পঠিত
শনিবার ● ৬ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

---পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। ৬ জুন শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিসহ এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে র‍্যালি, প্রচার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। মশার বংশবিস্তার রোধে স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সার্বিক তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. জহুরুল ইসলাম,ডা. সঞ্জয় কুমার মণ্ডল, ডা.শাকিলা আফরোজ, ক্যাশিয়ার দেব্রত সরকার, অফিস সহকারী মোঃ সরোয়ার হোসেন, পরিসংখ্যানবিদ মোঃ  জাহাঙ্গীর আলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার স্থান ধ্বংস করা অত্যন্ত জরুরি। বাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন পাত্রে যাতে পানি জমে না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতা নয়, মশার প্রজননস্থল ধ্বংস করাও সমান গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।





স্বাস্থ্যকথা এর আরও খবর

শ্যামনগরের গাবুরাতে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ শ্যামনগরের গাবুরাতে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
নড়াইলে তরফদার বাড়ির উদ্যোগে বিনামূল্যে ওষুধ প্রদান ও চিকিৎসাসেবা নড়াইলে তরফদার বাড়ির উদ্যোগে বিনামূল্যে ওষুধ প্রদান ও চিকিৎসাসেবা
পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত
গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা
পাইকগাছায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত
পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ
পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

আর্কাইভ