শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ১২ জুলাই ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
১২০ বার পঠিত
রবিবার ● ১২ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

---পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানে শ্রেষ্ঠত্ব পুরস্কার প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে সনদপত্র এবং ক্রেস্ট বিতরণ কর্মসূচির আয়োজন করে। তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি  প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত ১২ জুলাই রোববার বিকালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে অনুষ্ঠানে সভাপতির স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, অফিসার ইনচার্জ (ওসি) ভারপ্রাপ্ত জুলফিকার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির। পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব কুমার গাঙ্গুলির সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মোড়ল, পাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, স্মিতা রাণী দাশ ও মানস বিশ্বাস, হাবিবুর রহমান ও তৃণা বাছাড়।

অনুষ্ঠানে গত এক বছরের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান কে সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করা হয়। এবছর যারা পুরস্কার পেয়েছেন এরা হলেন শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী বীণাপানি মন্ডল, পরিবার পরিকল্পনা পরিদর্শক ওবায়দুল্লাহ সরদার, পরিবার কল্যাণ পরিদর্শিকা স্মিতা রাণী দাশ, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মানস বিশ্বাস, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে কপিলমুনি এবং শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে কপিলমুনি কেন্দ্র।
১২ জুলাই রোববার বিকালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির  স্বাগত বক্তব্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত তথ্য তুলে ধরে বলেন, পাইকগাছায় জনসংখ্যা বৃদ্ধির হার -১.২৭ শতাংশ, যা জাতীয় হার ১.৩৩ এর চেয়ে অনেক কম। পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত কর্মীদের নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে এমন সফলতা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। পরিবার পরিকল্পনা বিভাগের এ কর্মকর্তা আরো জানান বাংলাদেশ পরিসংখ্যান বু্র‍্যোর ২০২২ সালের তথ্য অনুযায়ী উপজেলায় মোট জনসংখ্যা ২ লাখ ৮৬ হাজার ২০৯, যা বর্তমানে ৩ লাখ ছাড়িয়েছে। তিনি বলেন জনসংখ্যা ঘনত্বের জাতীয় হার (প্রতি বর্গকিলোমিটারে) ১১৭১, স্থানীয় পর্যায়ে যার হার ৬৯৫। তিনি বলেন বর্তমানে অত্র উপজেলায় সক্ষম দম্পতি রয়েছে ৫৯ হাজার ৪০০, যার মধ্যে গ্রহণকারী ৪৪ হাজার ৫৮৭ জন। যার গ্রহণকারীর হার ৭৫.০৫। গ্রহণকারীর স্ট্যান্ডার্ড হার ৮৫, এক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে অত্র উপজেলা।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)