শুক্রবার ● ১৭ জুলাই ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় কেন্দ্র কমিটির সম্মতিতে অনুষ্ঠেয় উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা ঘিরে অনেকে বিতর্কিত করতে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে। নেতৃবৃন্দের অভিযোগ উপজেলা সংগঠননের সহ-সভাপতি সাবেক ভাইচ চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল নিজে বর্তমান কমিটির আহবায়ক পরিচয় দিয়ে বর্ধিত সভার বিরুদ্ধে অবস্থান নিয়ে নানান বিতর্কিত মন্তব্য করেন। যা ১৬ জুলাই ও পরবর্তীতে গনমাধ্যমে প্রকাশ হলে সংগঠনের জেলা-উপজেলা ও ইউনিয়ন নেতা-কর্মীসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
সুত্র নিশ্চিত করেন জেলা সাধারন সম্পাদক ঘোষিত কেন্দ্রের অনুমোদনহীন বিতর্কিত আহবায়ক কমিটির সদস্য সচিব হিমাদ্রি শেখর কিন্তু ১৫ জুলাই অনুষ্টিত বর্ধিত সভা নিয়ে কোন বিরুপ মন্তব্য বা প্রতিবাদ লিপিতে স্বাক্ষরও করেনি।
জানাগেছে, জগন্নাথ দেবের রথযাত্রা ও জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ১৫ জুলাই উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে পূজা পরিষদের বর্ধিত অনুষ্ঠিত হয়। সভায় জেলা-উপজেলা, ইউনিয়ন কমিটিসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কমিটির সভাপতি সমীরণ সাধু ও সিনিয়র সহ-সভাপতি প্রানকৃষ্ণ দাশ জানান, অন্তবর্তী সরকার থেকে এ পর্যন্ত সংগঠনের কার্যক্রম থামেনি। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহয়তায় সকল প্রকার ধর্মীয় উৎসব এক সাথে পালন করে এসছি। এ অবস্থায় সংগঠনের টাকায় স্বচ্ছ ভাবে পৌর জিরোপয়েন্টের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজ চলমান। এখানে আর্থিক কোন অনিয়মের প্রশ্নই উঠেনা। সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি দু’জনে কৃষ্ণপদ মন্ডলের বিরুপ মন্তব্যের নিন্দা জানিয়ে অভিযোগ করেন, দেশের সংকট মুহুর্তে জেলা সংগঠনের সাধারন সম্পাদক একক ক্ষমতাবলে আলোচনা বা মতামত ছাড়াই গত বছরের ২৬ ডিসেম্বর খুলনায় পুর্ব নির্ধারিত গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠানে গঠনতন্ত্র উপেক্ষা করে বিতর্কিত আহবায়ক কমিটির ঘোষনা দেন। যা সনাতন ধর্মালম্বীদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন।এটা কারোর কাম্য ছিল না।
এ বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ- সভাপতি ও রবীন্দ্রনাথ নাথ দত্ত ও যুগ্ম সাধারণ সম্পাদক সাধন ভদ্র সংগঠনের ভবন নির্মান কাজ পরিদর্শন করে জানান, পাইকগাছার কমিটি বহাল আছে ও কমিটি ভেঙে আহবায়ক কমিটি করা জেলা কমিটির সম্পাদক বিমান সাহা একা ক্ষমতা রাখেনা। তারও জবাবদিহিতা রয়েছে। দু’নেতা আরোও বলেন, সংগঠনকে গতিশীল করতে কেন্দ্রের অনুমতি নিয়ে আমারা বর্ধিত সভা করেছি। এ সভা নিয়ে যারা বিভ্রান্তি ছড়াবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।






পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম 