শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৭ জুলাই ২০২৬
প্রথম পাতা » খেলা » মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
প্রথম পাতা » খেলা » মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
৭৪ বার পঠিত
শুক্রবার ● ১৭ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুইদিনব্যাপী  আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং  দাবা প্রতিযোগিতা -২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে  এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল  কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি  অধ্যাপক সাইদুর রহমান। বক্তব্য রাখেন মাগুরা জেলা দাবা খেলোয়াড় সংস্থার সভাপতি সৈয়দ নাজমুস সাদাত, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রুবায়েত হোসেন খান। বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায়  মাগুরা প্রেসক্লাবের সহযোগিতায় এসোসিয়েশন অফ চেয়াস প্লেয়ার মাগুরা শাখা প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগিতায় মাগুরাসহ পার্শ্ববর্তী ১০ জেলার  ৪০ দাবা খেলোয়াড় অংশ নেয়। পাশাপাশি এ প্রতিযোগিতায় ভারতের চৌকস সাতজন দাবা খেলোয়াড় অংশ নেয়।
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে দাবা খেলোয়াড় সৃষ্টি করতেই  আমাদেরই প্রতিযোগিতা। প্রতিযোগিতার মাধ্যমে দাবা খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি পাবে। মাগুরাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ভালো দাবা খেলোয়াড় রয়েছে কিন্তু রেটিং পদ্ধতিতে খেলোয়াড় তৈরির অভাব রয়েছে। তাই আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দাবা খেলোয়াড় তৈরীর কাজ করে যাচ্ছি। আগামীতে ভালো খেলোয়াড় সৃষ্টি ও তাদের দক্ষতা বৃদ্ধিতে মাগুরা দাবা সংস্থা কাজ করবে।





খেলা এর আরও খবর

মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময় পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)