বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
খুলনার পাইকগাছায় বসতবাড়ি থেকে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিববাটী এলাকায় একটি বসতবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ২২ জুলাই বুধবার রাতে শিববাটী ব্রিজের টোল প্লাজার পাশে অবস্থিত মনি গাজীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় চোর ঘরের তালা ভেঙ্গে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে।
এলাকাবাসীর দাবি, সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিয়মিত পুলিশ টহল জোরদারের দাবি জানিয়েছেন।






পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ 